২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম

আপিল বিভাগের বিচারক মো. তাফাজ্জাল ইসলামকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 09:46 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের বিচারক মো. তাফাজ্জাল ইসলামকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান মঙ্গলবার আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ এই বিচারককে বর্তমান প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন এর উত্তরসূরী নির্বাচন করেন। তাফাজ্জাল বাংলাদেশের সপ্তদশ প্রধান বিচারপতি হলেন। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক হলেন মোহাম্মদ ফজলুল করিম। আগামী ২৩ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতি দায়িত্ব নেবেন। অবসরে যাবেন ২০১০ সালের ৭ ফেব্র"য়ারি। বর্তমান প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন ২২ ডিসেম্বর অবসরে যাবেন। তাফাজ্জাল ইসলাম ১৯৪৩ সালের ৮ ফেব্র"য়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালের ১০ ফেব্র"য়ারি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং '৯৬ সালের ৮ ফেব্র"য়ারি স্থায়ী বিচারপতি হন। এরপর ২০০৩ সালের ২৭ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। বিচারপতি তাফাজ্জল ইসলাম বঙ্গবন্ধু হত্যা মামলার রায় চূড়ান্ত নিপত্তির জন্য গঠিত আপিল বিভাগের বিশেষ বেঞ্চের প্রধান ছিলেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/জিএনএ/১৬০২ ঘ.