২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

মাগুরা শহরের ভায়না এলাকায় মঙ্গলবার ভোরে নিজের প্রতিষ্ঠান থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 07:54 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

মাগুরা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরের ভায়না এলাকায় মঙ্গলবার ভোরে নিজের প্রতিষ্ঠান থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৈদ্যনাথ সাহা (৪৬) একটি পোল্ট্রি ফিড কারখানার মালিক। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৬টার দিকে কারখানার ভেতর থেকে বৈদ্যনাথের লাশ উদ্ধার করা হয়। লাশের কানে ও মুখে সামান্য রক্তক্ষরণের চিহ্ন রয়েছে বলে তিনি জানান। নিহতের ছোট ভাই অপূর্ব সাহার দাবি, তার ভাই হত্যাকাণ্ডের শিকার। তিনি সাংবাদিকদের বলেন "আমার ভাইয়ের নাকে মুখে রক্তের দাগ রয়েছে। এছাড়া তালাবদ্ধ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।" তবে খুনের কারণ ও খুনিদের পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৪০ ঘ.