২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠের স্মৃতিস্তম্ভ হয়নি, কারণ টাকার অভাব

স্বাধীনতার ৩৮ বছর পরও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের শহীদ হওয়ার স্থানে কোন স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 05:25 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্বাধীনতার ৩৮ বছর পরও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের শহীদ হওয়ার স্থানে কোন স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি। প্রায় ১০ বছর আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ একটি স্মৃতিস্তম্ভ তৈরির উদ্যোগ নিলেও 'অর্থ সঙ্কটে' তার কাজ বন্ধ আছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায় পাক বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে শহীদ হন জাহাঙ্গীর। স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ বীরত্ব দেখিয়ে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য মাত্র সাতজন মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন। শহীদ হওয়ার দিন তার সঙ্গে একই যুদ্ধে অংশ নেওয়া অধ্যাপক মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বর্ণনা করেন সেদিনের কাহিনী। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর মাত্র ৫০ জন সৈনিক ও মুক্তিযোদ্ধাকে নিয়ে জাহাঙ্গীর মহানন্দা নদী পার হয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসেন। ১৩ ডিসেম্বর শহরের রেহাইচর এলাকায় পাক বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধ শুরু করেন তিনি। টানা যুদ্ধের একপর্যায়ে ১৪ ডিসেম্বর জাহাঙ্গীর এগিয়ে যান পাকিস্তানী বাহিনীর ট্রেঞ্চের দিকে। গ্রেনেড ছুঁড়ে উড়িয়ে দেন ট্রেঞ্চ। তার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে কোনঠাসা হয়ে পিছু হটতে থাকে পাক বাহিনী। কিন্তু হঠাৎ শত্র"র একটি বুলেট নিস্তব্ধ করে দেয় বীর এ সেনার জীবন। পরদিন শিবগঞ্জের সোনামসজিদ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধারা সামরিক মর্যাদায় তাকে সমাহিত করে। অধ্যাপক শাহজাহান জানান, ক্যাপ্টেন জাহাঙ্গীরের বীরোচিত লড়াইয়ের স্মৃতি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে তার শহীদ হওয়ার স্থানে দীর্ঘ ১০ বছর আগে একটি স্মারক স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এজন্য জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বীরশ্রেষ্ঠ ক্যপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ যৌথভাবে কাজ শুরু করে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আমন্ত্রণে জাহাঙ্গীরের বাবা আব্দুল মোতালেব হাওলাদার বরিশাল থেকে এসে ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে নির্মাণকাজ শুরু হয়। কিন্তু শুরুর কিছুদিনের মধ্যেই অর্থ সঙ্কটে কাজ বন্ধ হয়ে যায়। ভিত্তিপ্রস্তরের জায়গাটি বর্তমানে অযত