ইসলামী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে।
সোমবার নির্বাচন কমিশনের চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান এ তথ্য জানান।
নির্বাচনে শিক্ষকরা দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রগতিশীল হিসেবে পরিচিত শিক্ষক প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. মো. মাহবুবুর রহমান, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মো. মাহবুবুল আরফিন।
ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বলে পরিচিত শিক্ষক প্যানেলে সভাপতি পদে আছেন- ড. মো. মিজানুর রহমান, সহ-সভাপতি ড. মো. আবু সিনা, সাধরণ সম্পাদক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান।
দুটি প্যানেল পৃথক পৃথকভাবে র্নিবাচনী ইশতেহার ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৬ ঘ.
bdnews24