ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস।
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পাকিস্তানী দখলদার বাহিনী বাঙালীর অনেক শ্রেষ্ঠ সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করে।
পাকিস্তানী বাহিনী তাদের স্থানীয় সহযোগী রাজাকার, আলবদর ইত্যাদি বাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বেশ কিছু বুদ্ধিজীবীকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে। এদের অনেকের হাত ও চোখ বাধা মৃতদেহ রাজধানীর রায়েরবাজারের ইট ভাটার কাছে ফেলে রাখা হয়। ওই স্থানটি ক্রমে 'রায়েরবাজার বধ্যভূমি' হিসেবে পরিচিত হয়ে ওঠে।
এ দিবস পালন উপলক্ষে বিভিন্ন দল ও সংগঠন দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে।
আওয়ামী লীগ বুদ্ধিজীবী দিবস পালনে চার দিনব্যাপী কর্মসূচী নিয়েছে। আওয়ামী লীগ সোমবার সকাল সাড়ে সাতটায় দলের কেন্দ্রীয় এবং সারাদেশের সব কার্যালয়ে কালো পতাকা, দলীয় পতাকা এবং জাতীয় পতাকা অর্ধনমিত করবে। এরপর আটটা দশে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে আটটায় রায়ের বাজার বধ্যভূমি, নয়টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেওয়া হবে। বিকেল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রয়েছে আলোচনা সভা।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সেক্টর কমান্ডারস ফোরাম বিকেল চারটায় বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি দেবে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানব বন্ধন করবে।
রাজধানীতে নিরাপত্তার জন্য ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাণী
রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, বুদ্ধিজীবীরা জাতির বিবেক হিসেবে মহান মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অসা
bdnews24