ঢাকা, ঢাকা ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে মানবাধিকার নিশ্চিত করতে গণতন্ত্র ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ।
শনিবার জি-নাইন গ্র"প-এর উদ্যোগে রাজধানীর এক হোটেলে আয়োজিত 'সবার জন্য সম্মান ও ন্যায়বিচার' শীর্ষক মানবাধিকার বিষয়ক এক জাতীয় কনভেনশনে তিনি এ মত দেন।
এমাজউদ্দিন আহমদ বলেন,''মানবাধিকার নিশ্চিত করতে হলে দেশে গণতন্ত্র ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচন গণতন্ত্রের একটি প্রাথমিক প্রচেষ্টা। তবে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের রাজনীতিবিদদের অনেক পথ এগুতে হবে।''
কনভেনশনে বক্তারা দেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, বিচারবর্হিভূত হত্যাকাণ্ডে এ সরকারের আমলে ৩৫ জন নিহত হয়েছে। সাংবাদিক ও নারী নির্যাতন বেড়েছে।
কনভেনশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক শফিক রেহমান।
অনুষ্ঠানে কানাডার কুইবেক প্রদেশের ব্রোসার্ড সিটির সাবেক মেয়র জঁ মার্ক পেলেটিয়ে, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, সাংবাদিক আমানুল্ল
bdnews24