সাভার, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে পৃথক পৃথক অভিযানে গুলিসহ একজন এবং মলম পার্টির পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাতে আমিন বাজার এলাকা থেকে রাইফেল ও রিভলবারের নয় রাউন্ড গুলিসহ আটক করা হয় আবু নাঈমকে (৩৬)।
নবীনগর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস তল্লাশি করে আটক করা হয় মলম পার্টির সদস্য জাকির হোসেন রানা (২৪), আল মামুন (২৭), আব্দুস সালাম (২৬), কামাল হোসেন (৩০) ও মো. রোমানকে (২৫)।
শনিবার নাঈমকে সাভার এবং মলম পার্টির পাঁচ সদস্যকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
র্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে আমিনবাজার থেকে নয় রাউন্ড গুলিসহ নাঈমকে আটক করা হয়। তার বিরুদ্ধে সাভার থানায় হত্যা ও চাঁদাবাজিসহ ৪/৫ টি মামলা রয়েছে।
তিনি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে চেকপোষ্ট বসিয়ে তল্লাশির সময় রাত ১টার দিকে র্যাব একটি যাত্রীবাহী বাস থেকে ধারালো অস্ত্র
bdnews24