২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সন্ত্রাসবাদের মূলোৎপাটনে প্রতিষেধকও প্রয়োজন'

সন্ত্রাসবাদের মূলোৎপাটনে শুধু প্রতিরোধই নয়, উদ্ধুদ্ধকরণের মতো 'প্রতিষেধকেরও' প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন একজন নিরাপত্তা বিশ্লেষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 05:38 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবাদের মূলোৎপাটনে শুধু প্রতিরোধই নয়, উদ্ধুদ্ধকরণের মতো 'প্রতিষেধকেরও' প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন একজন নিরাপত্তা বিশ্লেষক। সন্ত্রাসবাদ দমনে দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত পাঁচদিনব্যাপী কর্মশালার শেষ দিন বৃহস্পতিবার ড. এস মাহমুদ আলী এ অভিমত দেন। মাহমুদ আলীর মতে, র‌্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলারক্ষী বাহিনীগুলোর পাশাপাশি জনগণকেও উদ্বুদ্ধ করতে হবে জঙ্গিবাদের বিরুদ্ধে। এর জন্য সরকারের সুনির্দিষ্ট কর্মসূচি থাকা উচিত। ৬ থেকে ১০ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে আয়োজিত এ কর্মশালায় সশস্ত্রবাহিনী, পুলিশ, আনসার, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। বিআইপিএসএস এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনীরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনগুলো অনুষ্ঠিত হয়। আলোচকদের মধ্যে ছিলেন- বিবিসির সাবেক জ্যেষ্ঠ সম্পাদকীয় সমন্বয়ক (এশিয়া-প্যাসিফিক) নিরাপত্তা বিষয়ক লেখক ড. এস মাহমুদ আলী, সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের এস রাজারত