২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসে আগুন, তিনজন দগ্ধ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একটি বাসে আগুন ধরে তিন যাত্রী দগ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 12:38 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

গাজীপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একটি বাসে আগুন ধরে তিন যাত্রী দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকাগামী বাসটি কাপাসিয়ার বারিগাঁও পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের ইঞ্জিনে আগুন ধরে যায় বলে পুলিশ জানিয়েছে। অগ্নিদগ্ধ তিন যাত্রী হলেন- রহিমা, চাঁন মিয়া ও তার মেয়ে মাজেদা। এদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। আগুন লাগার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে আরো কয়েকজন যাত্রী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কাপাসিয়া থানার ওসি মো. জামালউদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রভাতী বনশ্রী পরিবহেনর বাসটি উপজেলার রাণীগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। কাপাসিয়া থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ইঞ্জিনের দিকের অংশটি পুড়ে গেছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৭ ঘ.