২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিন জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 07:15 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের পেশকার হাট বাজারে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে গুমানমর্দন ইউনিয়নের পেশকার হাট বাজারে আট থেকে দশ জনের সশস্ত্র ডাকাত দল ডাকাতি করতে যায়। "প্রথমে ডাকাতরা বাজারের নৈশপ্রহরী আবু আহমেদকে পিটিয়ে আহত করে পাশের খাদে ফেলে দেয়। এরপর একটি স্বর্ণের দোকানের লোহার গ্রিল কাটার সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া দিয়ে চারজনকে ধরে ফেলে।" জনতার মারধরে তিন 'ডাকাত' ঘটনাস্থলেই মারা যায় বলে ওসি জানান। তাজুল ইসলাম নামে অপর জনকে পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছে। নৈশ প্রহরী আহমেদকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১৩০৫ ঘ.