মানিকগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে বুধবার রাত ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি ও লঞ্চসহ সকল প্রকার নৌ চলাচল বন্ধ হয়ে গেছে।
উভয় ঘাটে আটকে পড়েছে দুই শতাধিক যাত্রীবাহী বাস ও চার শতাধিক পণ্যবাহী ট্রাক।
আটকে পড়া বাসের কয়েক হাজার যাত্রী শীতে প্রচণ্ড দুর্ভোগে পড়েন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক বাণিজ্য আশরাফুল্লাহ বলেন, সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বেড়ে যাওয়ায় ১২টা থেকে ফেরিসহ সকল ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.
bdnews24