জয়পুরহাট, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা থেকে বুধবার তিন কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
আটক তিনজন হলেন উপজেলার দমদমা গ্রামের আবুল হোসেন (৫০), তার ভাই আহম্মেদ আলী (৭৮) এবং ফিছকাঘাট গ্রামের শামছুদ্দীন (৮৫)।
জয়পুরহাট-৩ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পুরানাপৈল বাইপাস সড়কে একটি প্রাইভেট কার থেকে সকালে তিন কেজি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়।
অনেকদিন ধরে জয়পুরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে সোনা পাচার করছে বলে বিডিআরকে জানিয়েছে।
তাদের সদর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে বলে বিডিআর কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২৩১৭ ঘ.
bdnews24