খুলনা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সদর থানায় দুই মাস আগে আটক একটি গাড়ি থেকে বুধবার বিকালে দুইটি বিদেশি রিভলবার ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
খুলনা সদর থানার ওসি মুনীর উল-গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৮ অক্টোবর নগরীর ময়লাবোতা মোড় থেকে পাঁচ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার এবং চালক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
ওইদিনই জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পঠানো হয়। ১০ অক্টোবর থেকে প্রাইভেট কারটি থানা চত্বরে আটক রয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেন, মঙ্গলবার ও বুধবার দু'টি অপরিচিত নম্বর থেকে ফোনে ওসিকে ওই গাড়ির মধ্যে অস্ত্র থাকার কথা জানানো হয়।
এ ঘটনায় আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৮ ঘ.
bdnews24