২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 05:04 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে দুদকের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক জালাল উদ্দিন আহমদ বাদি হয়ে নগরীর চান্দগাঁও এলাকার ব্যবসায়ী নুরুল হকের বিরুদ্ধে ডবলমুরিং থানায় এ মামলা করেন। নুরুল হকের বিরুদ্ধে ৮৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। বাদি জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় এ মামলা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, জমা দেওয়া হিসাব বিবরণীতে নুরুল হক মোট ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার সম্পদের কথা উল্লেখ করেন। পরে দুদকের তদন্তে তার জমা দেওয়া হিসেবে সম্পদের গরমিল খুঁজে পাওয়া যায়। স্থাবর ও অস্থাবর মিলে তার মোট ২ কোটি ২৩ লাখ ৭৯ হাজার টাকার সম্পদ রয়েছে বলে দুদকের তদন্তে দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসকে/২২৪৯ঘ.