২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেন পদ্ধতি না মানায় আরো ১,২৪৪ মামলা

রাজধানীতে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিন লেন পদ্ধতি কার্যকরের দ্বিতীয় দিনে আইন ভাঙার অভিযোগে আরো ১,২৪৪টি মামলা হয়েছে। এছাড়া জরিমানা আদায় করা হয় এক লাখ নয় হাজার ৩'শ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিন লেন পদ্ধতি কার্যকরের দ্বিতীয় দিনে আইন ভাঙার অভিযোগে আরো ১,২৪৪টি মামলা হয়েছে। এছাড়া জরিমানা আদায় করা হয় এক লাখ নয় হাজার ৩'শ টাকা। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত এ মামলাগুলো হয়। এর আগে মঙ্গলবার এ পদ্ধতি কার্যকরের প্রথমদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মামলা হয় ৮৩০টি মামলা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বুধবার দ্বিতীয় দিনও সড়কগুলোতে বেশ বিশৃংখলা দেখা যায়। চালকদের অনেকেই এখনো নতুন নিয়ম জানেন না। ফলে রাস্তায় নেমে কেউ কেউ নতুন নিয়ম ভাঙার ফাঁদে পড়েন। গুণেছেন জরিমানা। এদিন তিন মাসের জন্য ১৮টি ড্রাইভিং লাইসেন্স স্থগিতসহ ৩২ জন চালক গ্রেপ্তার এবং ২২টি গাড়ি আটক করা হয়েছে। মহানগরীর ১২ জন উপ-পুলিশ কমিশনারের সরাসরি তত্ত্বাবধানে এ অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এইচএ/২২৩৭ ঘ.