২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিল সফল হওয়ায় খালেদার ধন্যবাদ

কাউন্সিল সফল হওয়ায় দলের কাউন্সিলর, ডেলিগেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 04:22 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কাউন্সিল সফল হওয়ায় দলের কাউন্সিলর, ডেলিগেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার এক বিবৃতিতে বিরোধী দলীয় নেতা বলেন, ''সবার সম্মিলিত প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের ফলে কাউন্সিল সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সাফল্যের কৃতিত্ব বিএনপির প্রতিটি নেতা-কর্মীর।" কাউন্সিল প্রস্তুতি কমিটি ও উপ-কমিটিসহ কাউন্সিলর ও ডেলিগেট এবং দেশী-বিদেশী অতিথিদের প্রতিও কতৃজ্ঞতা প্রকাশ করেন খালেদা জিয়া। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান বিরোধী দল বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের খবরাখবর প্রচার ও স