২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এজিএম'র দাবিতে ইউসিবিএলে ভাঙচুর

বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের দাবিতে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ ভাঙচুর করেছে শেয়ার হোল্ডাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 05:55 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের দাবিতে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ ভাঙচুর করেছে শেয়ার হোল্ডাররা। ক্ষুব্ধ বিনিয়োগকারীরা মঙ্গলবার বিকেলে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এমডির কক্ষে ঢুকে টেবিলের কাঁচ, একটি দরজা ও কয়েকটি টব ভেঙ্গে ফেলে। পরে পুলিশের একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উচ্চ আদালতের নির্দেশে গত কয়েক বছর ধরে ইউসিবিএল-এর এজিএম স্থগিত রয়েছে। মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল সাড়ে তিনটার দিকে ২৫/৩০ জন শেয়ারহোল্ডার এমডির রুমে ঢুকে এজিএম অনুষ্ঠানের দাবি জানায়। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে তারা চলে যায়।" এ ঘটনায় কাউকে আটক বা কোনো মামলা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা তোফাজ্জল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/২৩৫০ ঘ.