২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক চাপায় নিহত ২

সীতাকুণ্ডে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ট্রাক চাপায় রিক্সাচালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ট্রাক চাপায় রিক্সাচালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। নিহতরা হলেন- সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাদল চন্দ্র জলদাস (৩৫) ও একই এলাকার বেচারাম জলদাসের পুত্র শ্রীপদ দাস (২৫)। গুরুতর আহত সুধাংশু জলদাসকে (৫০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে যাত্রীবাহী রিক্সাকে সজোরে ধাক্কা মারে। সার্জেন্ট জানান, ঘটনাস্থলেই রিক্সাচালক শ্রীপদ দাস ও যাত্রী বাদল দাস মারা যান। আহত অন্য রিক্সাযাত্রী সুধাংশুকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০০৪ঘ.