ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে এ খাতের উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণ দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাশাপাশি ঋণের সুদের হার কমাতেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এ ছাড়া সরকার ঢাকার বাইরে বিনিয়োগে আগ্রহীদের ব্যাংক ঋণের সুদের হার কম করাসহ নানা ধরণের সুযোগ সুবিধা দেওয়ার চিন্তাভাবনা করছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন,"আমি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমুহের পরিচালনা পর্ষদকে অনুরোধ করবো এসএমই উদ্যোক্তাদের জন্য কোলাটেরল ফ্রি লোন দেওয়ার জন্য এবং ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে রাখার জন্য।"
মঙ্গলবার রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে দুদিনব্যাপী 'এসএমই ফাইনান্সিং ফেয়ার'-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
ঋণের সুদের হার কমিয়ে আনার প্রতিশ্র"তি দিয়ে তিনি বলেন, "কৃষিখাত, এসএমই, গৃহায়ন ও বাণিজ্য ঋণের সর্বোচ্চ সুদের হার বার্ষিক ১৩ শতাংশে নির্ধারণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও কমিয়ে আনার প্রচেষ্টা নেওয়া হবে।"
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে জাতীয় আয়ে শিল্পের অবদান ২৮ শতাংশ থেকে ২০২১ সালের মধ্যে ৪০ শতাংশে উন্নীত করতে চান তারা। একই সময়ের মধ্যে এ খাতে নিয়োজিত শ্রমশক্তিকে ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশও করতে চান।
উদ্যোক্তাদের ঢাকার বাইরে বিনিয়োগের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, "আপনারা ঢাকা বাইরে জেলা ও উপজেলায় যদি বিনিয়োগ করেন তাহলে ঢাকার ওপর চাপ কমবে। এরফলে ফলে বিক্রেন্দ্রীকরণও হবে।"
"ঢাকার বাইরে বিনিয়োগ করলে বেশি সুযোগ সুবিধা দেওয়া যায় কী না সে ব্যাপারে অর্থমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। ঢাকার বাইরে বিনিয়োগে ঋণের সুদের হার তুলনামুলকভাবে কমানো যায় কী না তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও কথা বলেছি"- বলেন তিনি।
দেশে বিদ্যুতের ঘাটতি মেটানোর জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "পাশ্ববর্তী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি করা যায় কী না সে সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। ভারত ও ভুটানের সঙ্গেও আলোচনা করেছি।"
তিনি উদ্যোক্তাদের সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছে বলেন, "অন্য ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার বাড়ানো যায় কী না তা নিয়ে ভাবতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। আপনারাও যদি সৌরবিদ্যুৎ ব্যবহার করেন তাহলে জাতীয় প্রিডের ওপর চাপ কম পড়বে।"
শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24