২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার অতিরিক্ত সচিবকে পদায়ন

চারজন অতিরিক্ত সচিবকে পদায়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারজন অতিরিক্ত সচিবকে পদায়ন করা হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব পদায়ন করা হয়। সদ্য পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা এর আগে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাদের মধ্যে অতিরিক্ত সচিব নিয়াজউদ্দিন মিয়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জিয়াউল ইসলাম ভূমি আপিল বোর্ডের সদস্য নিযুক্ত হয়েছেন। এছাড়া খন্দকার আনোয়ারুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগে এবং মোহাম্মদ আবু তাহেরকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/২২৪০ ঘ.