২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন

চারটি দৈনিক পত্রিকার প্রকাশ ও সাংবাদিকদের বিরুদ্ধে করা মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

পটুয়াখালী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চারটি দৈনিক পত্রিকার প্রকাশ ও সাংবাদিকদের বিরুদ্ধে করা মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচিতে একশ' হাত দীর্ঘ ব্যানারে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় গত ৩ নভেশ্বর স্থানীয় সাংসদ গোলাম মাওলা রনি দৈনিক প্রথম আলো, সমকাল, যুগান্তর, মানবজমিন পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে একশ' কোটি টাকার মানহানি মামলা করেন। মানববন্ধন কর্মসূচির সময় বক্তব্য রাখেন- জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান শওকত, শিক্ষক নেতা আবদুল খালেক, প্রেসক্লাব সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাংবাদিক স্বপন ব্যানার্জী, আবু জাফর খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.