২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম চারলেনের কাজ শুরুর সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীত করার কাজ করতে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীত করার কাজ করতে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে। কমিটির এক সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব নূরুল করিম সাংবাদিকদের জানান, এ সড়কের ১০টি ভাগে ভাগ করা কাজের সাতভাগই পেয়েছে একটি চীনা কম্পানি। বাকি তিনটির কাজ পেয়েছে বাংলাদেশি দুটি কম্পানি। কাজ শেষ করতে এক হাজার ৬৫৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয় হবে জানিয়ে তিনি বলেন, চুক্তি প্রস্তাব অনুমোদনের ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ কাজটি সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। ক্রয় কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় ৪৭ কোটি তিন লাখ টাকা ব্যয়ে বিশ্বব্যাংক ও নেদারল্যান্ডস এর অর্থায়নে পানি উনু