২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিজয় মেলা শুরু

নোয়াখালীতে ১১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

নোয়াখালী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীতে ১১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে সোমবার। নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল ৫টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মেলা উদ্বোধন করেন স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী। একই সময়ই মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়াম্যান শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাংসদ একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আবুল কাশেম। মেলায় ১২৫টি স্টল দেশি নানা পণ্যের পসরা নিয়ে বসেছে। এছাড়া মেলায় প্রতিদিনের আয়োজনের মধ্যে থাকছে- মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, গণসংগীত, নৃত্য, নাটক ও যাত্রাপালা। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার নোয়াখালী মুক্ত দিবস পালিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৮ ঘ.