জামালপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম ডালিম মিয়া (৪০)। সোমবার সকালে তার গলাকাটা লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল মতিন।
ডালিমের বাড়ি সদর উপজেলার ভালুকা গ্রামে। গোবিন্দপুর বাজারে তিনি ভাড়ায় মোটর সাইকেল চালাতেন।
ওসি সাংবাদিকদের বলেন, "ডালিম রোববার রাতে গোবিন্দপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে খুন হন বলে আমরা ধারণা করছি। সকালে লাশ দেখে স্থানীয়রা খবর দেয়।"
হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.
bdnews24