২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পুলিশের এসআই বরখাস্ত

নড়াইল জেলা জজের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মাদারীপুরের এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

মাদারীপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল জেলা জজের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মাদারীপুরের এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করা উপ-পরিদর্শক (এসআই) মো. অলিদুজ্জামান শিবচর থানায় কর্মরত ছিলেন। মাদারীপুর পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) স্বাক্ষর করা বরখাস্ত আদেশ শনিবার রাতে পেয়েছেন বলে জানিয়েছেন শিবচর থানার ওসি। ওসি এমএ জলিল জানান, গত ৪ নভেম্বর বিকালে কাওড়াকান্দি ঘাটে পার্কিং করা নড়াইল জেলা জজ নজরুল ইসলামের গাড়িটি চালককে সরাতে বলেন কর্তব্যরত এসআই অলিদুজজামান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। মাদারীপুরের এসপি এম খুরশিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা জজের সঙ্গে দুর্ব্যবহার করায় এসআই অলিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৬ ঘ.