২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ১০ বোমাসহ গ্রেপ্তার ১

কুমিল্লা শহরের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে শনিবার রাতে ১০টি তাজা বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 12:48 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

কুমিল্লা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা শহরের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে শনিবার রাতে ১০টি তাজা বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার সাজ্জাদ হোসেন সজিবের (২০) বাড়ি কুমিল্লার সদরের পাঠানপুর গ্রামে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রাতেই ঢাকা র‌্যাব সদর দপ্তরে পাঠানো হয়েছে। কুমিল্লা র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আলভী ফেরদৌস খান সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ইপিজেডের সামনে থেকে সজিবকে আটক করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১০টি তাজা বোমা। বড় টিনের কৌটা দিয়ে বানানো বোমাগুলো কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। কুমিল্লা ক্যান্টনমেন্টে পাঠানোর পর সেনাবহিনীর বিস্ফোরক বিশেষঞ্জ দল বোমাগুলো নিষ্ক্রিয় করেছে বলে আলভী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৩৮ ঘ.