২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখতার ও মোজাম্মেলের দাফন সম্পন্ন

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোজাম্মেল হক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার আখতার আহমেদ খানের দাফন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 06:06 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোজাম্মেল হক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার আখতার আহমেদ খানের দাফন সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় মোজাম্মেলের দাফন হয় তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। আখতারকে দাফন করা হয় ঢাকার জুরাইনে। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এরপর তাদের লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। ক্যান্সারাক্রান্ত মোজাম্মেল হক শনিবার রাতে গুলশানে নিজের বাসায় মারা যান। অন্যদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে আখতার ৩০ নভেম্বর রাতে ওয়াশিংটনে মৃত্যুবরণ করেন। তার লাশ শনিবার বিকালে ঢাকায় আসে। প্রেসক্লাবে আখতার ও মোজাম্মেলের আলাদা জানাজা হয়। এতে অনেকের মধ্যে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাবেক সাংসদ আমানউল্লাহ আমান, মোসাদ্দেক আলী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদসহ বিভিন্ন সাংবাদিক অংশ নেন। জানাজা শেষে দুজনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয় প্রেস ক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এমআই/এসকে/২১০৫ঘ.