২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক আখতার আহমেদের জানাজা রোববার

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক আখতার আহমেদের জানাজা রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক আখতার আহমেদের জানাজা রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। শনিবার সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আখতার আহমেদের লাশ দেশে পৌঁছায়। স্ত্রী আফরোজ খান এবং তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বিমানবন্দরে তার লাশ গ্রহণ করেন। গত ৩০ নভেম্বর রাতে ম্যারিল্যান্ডের বাসায় হৃদরোগে আখতার মারা যান। অফিসে না যাওয়ার পর ফোন করেও সাড়া না পেয়ে সহকর্মীরা বাড়িতে গিয়ে তাকে মৃত পায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আখতার আহমেদ খানকে ওয়াশিংটনের প্রেস মিনিস্টার পদে দুই বছর মেয়াদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। জুলাই মাসে তিনি কাজে যোগ দেন। কর্মস্থলে তিনি একাই থাকতেন। আখতার আহমেদ স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এসকে/২৩১৫ঘ.