২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, ফাঁকা গুলি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শনিবার দুপুরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শনিবার দুপুরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এছাড়া ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। আর যাতে সংঘর্ষ না হয় সেজন্য গ্রাম দুটিতে পুলিশ মোতায়েন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। কসবা থানার ওসি জহিরুল হক খান সাংবাদিকদের জানান, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শেরপুর গ্রামের দুলু মিয়া ও পাশ্ববর্তী জয়পুর গ্রামের আকসির আহমেদের মধ্যে সকাল ৯টার দিকে কথা কাটাকাটি হয়। দুপুরে দুই পক্ষের কয়েকশ' লোক দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। ওসি জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট ওসমান গনির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তিনি জানান, সংঘর্ষে গুরুতর আহত হালিমা আক্তারকে (৫০) চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে আহত বাকিদের নাম জানাতে পারেননি তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে মোরশেদ মিয়া (২৫), শহীদ মিয়া (৫০), সফিকুল ইসলাম (২২) ও সুলতান মিয়াকে (২৫) আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১১ ঘ.