ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলায় আনুষ্ঠানিকভাবে মোবাইল অপারেটর কোম্পানী একটেলের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু তার বনানীর বাসা থেকে কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সঙ্গে মোবাইল ফোনে আলাপ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিঃ (বিটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খাবিরুজ্জামান ও টেলিটক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমানও উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিনটি পার্বত্য জেলার ২০টি উপজেলায় সরকারি মালিকানাধীন টেলিটকের নেটওয়ার্ক চালু করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় পার্বত্য এলাকায় মোবাইল ফোন সেবার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু হয়। 'নিরাপত্তার স্বার্থে' এর আগে সেখানে মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এসকে/১৯২৬ঘ.
bdnews24