২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অস্ত্র-গুলিসহ দুজন গ্রেপ্তার

ফরিদপুর শহরতলীর কানাইপুর এলাকা থেকে শনিবার সকালে পিস্তল ও গুলিসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ফরিদপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরতলীর কানাইপুর এলাকা থেকে শনিবার সকালে পিস্তল ও গুলিসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। এরা হলেন- মো. খায়রুজ্জামান ওরফে খাজা (২৫) ও শেখ মো. আক্তার হোসেন (৩০)। খাজার বাড়ি সদর উপজেলার ভাটিকানাইপুরে এবং আক্তারের বাড়ি করিমপুরে। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সকাল পৌনে ৯টার দিকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এ দুজনকে আটক করা হয়। আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫০ ঘ.