২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ৩টি বোমা উদ্ধার

মেহেরপুর শহরতলী থেকে শনিবার তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

মেহেরপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুর শহরতলী থেকে শনিবার তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভোর সাড়ে ৬টার দিকে শহরতলীর রাঁধাগোবিন্দপুর গ্রামের হাশেম আলীর বাড়ির পিছন থেকে পলিথিন ব্যাগে রাখা অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়। সদর থানার ওসি রবিউল ইসলাম বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। মাঝারি আকারের টিনের কৌটা দিয়ে তৈরি এবং টেপ মোড়ানো এসব বোমা শক্তিশালী বলে তারা ধারণা করছেন। তিনি জানান, পুলিশ বোমা তিনটি পানি ভর্তি বালতিতে চুবিয়ে রেখেছে। এগুলো নিষ্ক্রিয় করতে পুলিশ যশোর সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দিয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৩ ঘ.