ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগের বহুতল ভবনের আগুন শনিবার বিকালে নিভিয়েছে দমকল বাহিনী। আতঙ্কে ছুটোছুটি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
মালিবাগ মোড়ের শাহজালাল কমপ্লেক্স নামে ১২তলা ওই ভবনে দুপুর সোয়া ৩টার দিকে আগুন লাগে। দমকল বাহিনীর পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
দমকল বিভাগের পরিচালক (পরিকল্পনা) মেজর এম এ মতিউর রহমান বিকাল সোয়া ৪টার দিকে সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন লাগার পরপরই রাজধানীর অন্যতম ব্যস্ত ওই এলাকায় সড়কগুলোতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে বেশ কয়েকজন আহত হয় বলে স্থানীয়রা জানান। আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাইফুল ইসলাম (২৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক প্রতুল কুমার সরকার।
নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
দমকল কর্মকর্তা মতিউর রহমান বলেন, "নিচতলার আইসিটি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে রাবার ও প্লাস্টিক জাতীয় জিনিস বেশি থাকায় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে।"
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।
আইসিটি এন্টারপ্রাইজের মালিক হযরত আলী সাংবাদিকদের জানান, দোকানে বসে কাজ করার সময় একটি মাল্টিপ্লাগ থেকে আগুন লেগে যায়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার আগেই আগুন ছড়িয়ে পড়ে।
ভবনটিতে আর্থিক প্রতিষ্ঠানসহ অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
দমকল সদর দপ্তরের কতর্ব্যরত কর্মকর্তা পারভীন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল সোয়া ৩টার দিকে ৮০/এ সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের শাহজালাল কমপ্লে
bdnews24