ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট এড়াতে আরো কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক শনিবার বলেছেন, "বিশেষ কিছু অপরাধের জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা ঢাকা মহানগর পুলিশের রয়েছে। যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনে সে ক্ষমতার ব্যবহার করা হবে।"
"কঠোর না হলে যানজট কমানো যাবে না", বলেন তিনি।
শনিবার সাংবাদিকদের সৌজন্যে ঢাকা মহানগর পুলিশ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার একথা বলেন।
অসহনীয় যানজট এড়াতে রাজধানীর গাড়ি নিয়ন্ত্রণ ব্যবস্থা সুশৃঙ্খল করার জন্য স
bdnews24