ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় শনিবার দুপুরে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে।
সাতারকূল এলাকায় সকাল ১১টার দিকে ওই অগ্নিকাণ্ড হয় বলে দমকল বাহিনী জানিয়েছে।
আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে পাঁচটিতে তৈরি পোশাক কারখানার ঝুট (উচ্ছিষ্ট কাপড়) ছিলো।
দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনীর পাঁচটি ইউনিট গিয়ে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিগারেট বা বিড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী ধারণা করছে।
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24