চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাতে একটি দেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুস সামাদ (৩০) উপজেলার চককির্ত্তী ইউনিয়নের মকিমপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ থানার ওসি ফজলুল রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের একটি দল চককির্ত্তী ইউনিয়নের গটিবাটি গ্রামের বিশু মিয়ার গোরস্থান এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যাগে রাখা পিস্তল ও গুলিসহ সামাদকে গ্রেপ্তার করা হয়।
সামাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৬ ঘ.
bdnews24