রুবী আহমেদ
সহ সম্পাদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কুয়াকাটা (পটুয়াখালী), ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনসচেতনতা তৈরি এবং ক্ষতিপূরণ আদায়ে কুয়াকাটা সৈকতে শুক্রবার দুই মাইল দীর্ঘ মানববন্ধন হয়েছে।
পার্লামেন্ট মেম্বারস ফোরাম অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ এর আয়োজনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচিতে সাংসদ, পরিবেশবাদীরাসহ কয়েক হাজার জনগণ স্বতস্ফূর্তভাবে অংশ নেয়।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে হুমকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন নিয়ে এ মাসেই কোপেনহেগেনে বিশ্ব সম্মেলনের আগে বিভিন্ন দেশ কর্মসূচি পালন করছে।
এ বিষয়ে বিশ্ব স
bdnews24