ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদ (হুজি) নেতা আব্দুল মজিদ বাটকে জিজ্ঞাসাবাদের জন্য আরো দুই দিন সময় পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে ঢাকার মহানগর হাকিম রাশেদ কবির পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেন।
১২ দিন জিজ্ঞাসাবাদ শেষে এদিনই তাকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য আরো তিন দিন সময় চেয়েছিলেন।
তার আবেদনে বলা হয়, ২১ আগস্টের হামলা নিয়ে আরো তথ্য পাওয়ার জন্য মজিদকে পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এদিকে, একই মামলায় ১৫ দিন রিমান্ড শেষে হুজির কেন্দ্রীয় নেতা শেখ আব্দুস সালামকে বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়।
সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা মো. আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য বিকাল সাড়ে পাঁচটার দিকে এ আদালতের একজন হাকিমের খাস কামরায় সালামকে ঢোকানো হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত ও বহু লোক হন।
এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি। এছাড়া কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে স
bdnews24