২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কাউন্সিল উপলক্ষে ওয়েবসাইট

৮ ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে একটি ওয়েবসাইট খুলেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৮ ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে একটি ওয়েবসাইট খুলেছে বিএনপি। এর অ্যাড্রেস হলো-www.bnpcouncil2009.com বুধবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েবসাইট, লোগো, থিম সংসহ কাউন্সিলের প্রচারণার বিভিন্ন বিষয় চেয়ারপারসনের কাছে বড়পর্দায় উপস্থাপন করেন শরীফ শাহ কামাল তাজ। এর আগে অনুষ্ঠানের শুরুতে সম্মেলন প্রচার উপকমিটির আহবায়ক যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় স্বাগত বক্তব্য দেন। তিনি কাউন্সিলের প্রচারণার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এবারের কাউন্সিলের শ্লোগান হচ্ছে-'নানান মানুষ, নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত'। আর থিম সং হচ্ছে- 'বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, লাখো শহীদের রক্তে রাঙানো পবিত্র এই দেশে'। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, সহসভাপতি শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক, সাংসদ ররকত উল্লাহ বুলু, সাংবাদিক শওকত মাহমুদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০৫ ঘ.