২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলি

নাটোরের তেবাড়িয়া মহল্লায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

নাটোর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের তেবাড়িয়া মহল্লায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাতে এ সংঘর্ষের সময় পাঁচ রাউন্ড গুলিবর্ষণ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দু'পক্ষের ১৩ জন আহত হয়েছেন। এদের নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর সদর থানা পুলিশ জানায়, সোমবার রাতে তেবাড়িয়া এলাকার আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি সমর্থিত নাটোর জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু, মালেক ব্যাপারী ও শাহজাহানকে মারধর করে। মঙ্গলবার রাত ৮টার দিকে আবারও আওয়ামী লীগ সমর্থকরা তেবাড়িয়ায় জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন ও আবুল ব্যাপারীর বাড়িতে হামলা ও ভাংচুর করে এবং খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বিএনপি সমর্থকরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীদের ধাওয়া করে। আওয়ামী লীগ সমর্থকরাও পাল্টা হামলা চালায়। স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় কমপক্ষে পাঁচ রাউন্ড গুলির শব্দ শুনেছেন তারা। সংঘর্ষে বিএনপির তাজুল ইসলাম তাজু, মালেক ব্যাপারী, শাহজাহান, আকরাম, ইব্রাহীম, কামরুল, বাবুল এবং জলিল আহত হয়েছেন। আহত বিএনপি সমর্থকদের মধ্যে তাজু নাটোর সদর হাসপাতালে এবং মালেক ব্যাপারী, জলিল, আকরাম ও ইব্রাহীমকে রাজশাহীর পুঠিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে কালু ও রেজওয়ানসহ পাঁচজন আহত হয়েছেন। আহত কালু ও রেজওয়ানকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সমর্থকদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক ভূমি উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাধারণ সম্পাদক মো. আমিনুল হক। রুহুল কুদ্দুস তালুকদার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিএনপির কর্মীরা পুলিশের আশ্রয় চেয়েও পায়নি। বরং আওয়ামী লীগ সমর্থকরা পুলিশের গাড়িকে ঢাল হিসাবে ব্যবাহার করে বিএনপি সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। নাটোর সদর থানার ওসি আব্দুল্ল