২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ঈদের জামাত

খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত শনিবার সকাল ৯টায় সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2009, 10:53 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

খুলনা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত শনিবার সকাল ৯টায় সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম জানান, তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত একই সময়ে খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদের দ্বিতীয় জামাতও হবে এখানে সকাল ১০টায়। এছাড়া নগরীর বিভিন্ন জামে মসজিদে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সার্কিট হাউজ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬৪৩ ঘ.