চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পতেঙ্গায় টিএসপি সার কারখানার গুদামের সামনে বৃহস্পতিবার গভীর রাতে কাঁচামালবাহী গাড়িতে আগুন লেগে বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে। এর মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে দমকল বাহিনী জানিয়েছে। তবে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
টিএসপি জেটি থেকে গাড়িতে করে রক সালফেট নিয়ে যাওয়ার পথে রাত ৪টার দিকে গুদামের সামনে সালফেট ও চাকার ঘর্ষণে আগুনের সূত্রপাত হয় বলে জানান আগ্রাবাদ দমকল কার্যালয়ের কর্মী বিশ্বান্তর বড়
bdnews24