২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2009, 05:15 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

পাবনা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। নিহত সাদ আলী ওরফে আকাশ (৩২) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সামরিক শাখার নেতা বলে পুলিশ জানায়। পাবনার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদারবাড়িয়া গ্রামের তিন মাথা মোড় এলাকায় 'বন্দুকযুদ্ধে' আকাশ নিহত হয়। তিনি বলেন, "রাত ১টার দিকে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। ওই সময় চরমপন্থীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।" প্রায় আধা ঘণ্টা 'বন্দুকযুদ্ধ'র পর অন্য চরমপন্থীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে আকাশের লাশ পাওয়া যায় বলে নিবাস চন্দ্র জানান। ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও বন্দুকের ছয় রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ। পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আকাশের বিরুদ্ধে হত্যার অভিযোগে আটটিসহ মোট ১৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। একটি হত্যা মামলায় তার ২৭ বছর সাজার আদেশও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১১১ ঘ.