২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুজি নেতা আবদুল মজিদ কারাগারে

হুজি নেতা আবদুল মজিদকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 05:20 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুজি নেতা আবদুল মজিদকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। তিন দফায় ১৪ দিন জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আর রিমান্ড আবেদন না করায় মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মজিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। সর্বশেষ রিমান্ড আবেদনে মজিদের নতুন নাম ও ঠিকানায় বলা হয়েছে, আব্দুল মজিদ বাট কাশ্মীরের বাসিন্দা। তার প্রকৃত নাম আবু ইউসুফ বাট। আবেদনে মজিদকে কাশ্মীরের জঙ্গি সংগঠন হেজবুল মুজাহিদিনের সদস্য দাবি করে বলা হয়, তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি মাওলানা তাজউদ্দিনের সহযোগিতায় এ দেশে আসেন। মজিদ কাশ্মীরী জঙ্গিদের এদেশে এনে প্রশিক্ষণ দিতেন বলেও অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এসকে/২৩১৫ঘ.