২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম বেড়েছে পল্লী বিদ্যুতের

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীনে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর খুচরা বিদ্যুৎ মূল্য, সার্ভিস এবং ডিমান্ড চার্জ বাড়িয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীনে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর খুচরা বিদ্যুৎ মূল্য, সার্ভিস এবং ডিমান্ড চার্জ বাড়িয়েছে সরকার। ডিসেম্বরের ১ তারিখ থেকে নতুন মূল্যে দাম শোধ করতে হবে পল্লী বিদ্যুত ব্যবহারকারীদের। সর্বনিু তিন শতাংশ থেকে সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত চার্জ বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক সভায় বৃহস্পতিবার এ চার্জ বাড়ানো হয়। সভা শেষে কমিশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন সাংবাদিকদের জানান, আবাসিক শ্রেণীর গ্রাহকদের পাঁচটি স্তরে তিন থেকে ১৩ শতাংশ পর্যন্ত বিল বাড়ানো হয়েছে। শূন্য থেকে ২৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ন্যূনতম চার্জ ৬৩ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে। শূন্য থেকে ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বিলের হার করা হয়েছে ইউনিটপ্রতি দুই টাকা ৬৪ পয়সা। ১০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের সর্বনিু দুই টাকা ৫৭ পয়সা থেকে সর্বোচ্চ দুই টাকা ৯৫ টাকা ইউনিট প্রতি চার্জ বেড়ে সর্বনিু দুই টাকা ৮১ পয়সা এবং সর্বোচ্চ তিন টাকা ২৩ পয়সা হবে। ৩০১ থেকে ৫০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি বর্তমান চার্জ তিন টাকা ৮৯ পয়সা থেকে চার টাকা ১৫ পয়সা। এ চার্জ বেড়ে সর্বনিু চার টাকা ২৮ পয়সা ও সর্বোচ্চ চার টাকা ৫৬ পয়সা হবে। ৫০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে ১৩ শতাংশ বেড়ে হয়েছে পাঁচ টাকা ৬৪ পয়সা থেকে ছয় টাকা ৭২ টাকা পর্যন্ত। আগে ছিল চার টাকা ৯৯ পয়সা থেকে পাঁচ টাকা ৯৫ পয়সা। আবাসিক বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ছয় টাকা সার্ভিস চার্জ এবং ১২ টাকা ডিমান্ড চার্জ পরিশোধ করতে হবে। বাণিজ্যিক বিলের ক্ষেত্রে চার্জ সর্বনিু পাঁচ টাকা ৬২ পয়সা ও সর্বোচ্চ পাঁচ টাকা ৬৬ পয়সা হয়েছে। এ চার্জ আগে ছিল সর্বনিু পাঁচ টাকা ১১ পয়সা এবং সর্বোচ্চ পাঁচ টাকা ১৫ পয়সা। সাধারণ শিল্পের ক্ষেত্রে ইউনিটপ্রতি বর্তমান চার্জ সর্বনিু চার টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ চার টাকা ৫১ পয়সা হয়েছে। এ চার্জ আগে ছিল সর্বনিু তিন টাকা ৯১ পয়সা এবং সর্বোচ্চ চার টাকা ৫১ পয়সা। বৃহৎ শিল্পের ক্ষেত্রে ইউনিটপ্রতি বর্তমান চার্জ সর্বনিু চার টাকা ১৮ পয়সা ও সর্বোচ্চ চার টাকা ৩৪ পয়সা হয়েছে। এ চার্জ আগে ছিল সর্বনিু তিন টাকা ৮০ পয়সা এবং সর্বোচ্চ তিন টাকা ৯৫ পয়সা। সড়ক বাতির চার্জও বেড়ে সর্বনিু চার দশমিক ১২ টাকা থেকে চার দশমিক ২৩ টাকা করা হয়েছে। কোনো চার্জ বাড়ানো হয়নি দাতব্য প্রতিষ্ঠান ও সেচের জন্য দেয়া বিদ্যুতের ক্ষেত্রে। সাংবাদিকদের ব্রিফ করার সময় কমিশনের সদস্য সালাহ উদ্দিন আহমেদ, প্রকৌশলী এমদাদুল হক ও ড. সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/১৮১০ ঘ.