২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে দুর্ভোগ হাজিদের

সৌদি আরবে অপ্রত্যাশিত ভারী বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন হজ পালনরত মুসলমান নারী-পুরুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 07:26 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে অপ্রত্যাশিত ভারী বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন হজ পালনরত মুসলমান নারী-পুরুষ। বৃহস্পতিবার আরাফাতের ময়দানে সমবেত হয়ে খুতবা শোনা ও ইবাদত-বন্দেগিতে হজের মূল অনুষ্ঠান পালন করছেন প্রায় ২৫ লাখ মুসলমান। সৌদি আরবের বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন এ খবর জানায়। বুধবার কাবা শরিফ তাওয়াফের (প্রদক্ষিণ) মধ্য দিয়ে হজ অনুষ্ঠান শুরু হয়। হজ পালনরতরা এরপর মিনায় যান। সেখান থেকে তারা আরাফাতের ময়দানে যাচ্ছেন। আরাফাতের ময়দানে ইবাদতের পর তারা আবার মিনায় ফিরে জামারাতে প্রতিকী শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করবেন। শুক্রবার পুনরায় কাবায় ফিরে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। বৃষ্টির কারণে প্রতি বছর হজে বাড়তি মানুষের ভিড় থাকলেও এবার তা অনেক কম বলে জানিয়েছে সিএনএন টেলিভিশন। বৃষ্টির ফলে সৃষ্ট যানজট ও ভিড়ের মধ্যে হজ পালনরতদের সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলেছে কর্তৃপক্ষ। ২০০৬ সালে পায়ে ভিড়ের চাপে ৩৬৩ জন হাজি মারা যাওয়ার পর এবারের বৃষ্টিকেই সবচেয়ে বড় দুর্যোগ বলে মনে করা হচ্ছে। আরাফাতের ময়দানে যাওয়ার সময় 'লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েক লা শারিকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়াননি'মাতা লাকা ওয়ালমুলক' ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। এর অর্থ হল, ''আমি হাজির। হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই; সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।" আরাফাতের মাঠে জোহরের নামাজের আগে বয়ান ও খুতবা পাঠ করবেন সৌদি আরবের গ্রান্ড মুফতি। খুতবা শেষে জোহর ও আছরের ওয়াক্তের মাঝামাঝি সময়ে জামাতে 'কসর' নামাজ আদায় করবেন তারা। সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফাত ময়দানেই অবস্থান করবেন সবাই। আরাফাত ময়দানে অবস্থান করা হজের অন্যতম 'ফরজ' বা অবশ্য পালনীয়। বিবিসি জানায়, বৃষ্টিতে বেশিরভাগ তাঁবু পানিতে ভেসে যাওয়ায় অনেকে মিনায় রাত কাটানো বাদ দিয়ে মক্কায় ফিরে যান। সেখান থেকে আরাফাত ময়দানের পথে রওনা হন তারা। বৃষ্টির কারণে বুধবার বেশির ভাগ রাস্তায় যানজটে জেদ্দা থেকে মক্কা যাওয়ার পথে বাস ও অন্যান্য যানবাহনে হজপালনে ইচ্ছুক যাত্রীদের আটকা পড়ে থাকতে দেখা যায়। প্রায় বন্যা অবস্থা সৃষ্টি হওয়ায় মক্কা, মদিনা ও জেদ্দায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি জানায়। তবে এইবার সোয়াইন ফ্লু ধরা পড়লেও হজ পালনতরতদের তা নিয়ে খুব বেশি উদ্বেগ করতে দেখা যাচ্ছে না। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. খালেদ মার্গলানি জানান, যে চারজন সোয়াইন ফ্লুতে মারা গেছেন, তারা আগে থেকেই হৃদরোগ ও ক্যান্সারসহ অন্যান্য রোগে ভুগছিলেন। এছাড়া আরো ৬৭ জন এ(এইচ১এন১) ভাইরাস আক্রান্ত হাজীকে পাওয়া গিয়েছে। তবে এই ভাইরাসের কারণে স্থানীয় হাজিদের চাপ কিছুটা কম হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। নির্বিঘে