২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ২ ডাকাত গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রসমহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 06:05 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

সিলেট, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রসমহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় বৃহস্পতিবার ভোররাতে টিকরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক নাফিজ আহমেদ। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছে- গোলাপগঞ্জের উত্তরা রায়গঞ্জ গ্রামের আমান উল্ল্যাহ (৩০) ও উত্তর কানিশাইল গ্রামের মোমিন আলী (৩৮)। তাদের ব্যবহৃত একটি সিএনজি অটো রিকশাও আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা নাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারকৃত দুজন টিকরপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। তাদের কাছে তালা ভাঙ্গার সরঞ্জাম, তিনটি দা, গ্রিল কাটার ও পাঁচটি কালো মুখোশ পাওয়া গেছে।" আমান ও মোমিনের বিরুদ্ধে মামলা করে তাদের আদালতে চালান করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৫ ঘ.