২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গৃহবধূ হত্যা

যৌতুক না পেয়ে সাতক্ষীরায় এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 07:00 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

সাতক্ষীরা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে সাতক্ষীরায় এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত বিজলি মণ্ডল (২৪) শ্যামনগর উপজেলার কামালকাটি গ্রামের সনৎ কুমার মণ্ডলের মেয়ে। সনৎ কুমার মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় বছর আগে অনুপ মণ্ডলের সঙ্গে বিজলির বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই যৌতুকের দাবিতে অনুপ ও তার পরিবারের সদস্যরা বিজলিকে নির্যাতন করত। একবার তাকে ৩০ হাজার টাকা দেওয়াও হয়। এরপরও নির্যাতন থামেনি। বুধবার সকালে মারধরের এক পর্যায়ের বিজলীর মৃত্যু হয়। দেবহাটা থানার ওসি মো. শামসুল হক বলেন, এ ঘটনায় বিজলীর বাবা দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অনুপ ও তার বাবা গুরুপদ মণ্ডল বাড়ি থেকে পালিয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৫ ঘ.