২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জেএমবি সন্দেহে একজন গ্রেপ্তার

নওগাঁর রাণীনগর উপজেলার ভেটি গ্রাম থেকে জামা'য়াতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 06:37 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

নওগাঁ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রাণীনগর উপজেলার ভেটি গ্রাম থেকে জামা'য়াতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আনোয়ার হোসেন ওরফে আনার (৩০) ভেটি গ্রামের ওমর আলীর ছেলে। রাণীনগর থানার ওসি আব্বাস উদ্দীন বলেন, আনারের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা জিয়াসহ দুইটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া জেএমবির সহযোগী হিসেবেও তিনি এলাকায় পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.