২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জেএমবি সদস্য গ্রেপ্তার

নওগাঁ শহর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'য়াতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) সদস্য শহিদুল ইসলাম ওরফে শহিদুল কেরানিকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

নওগাঁ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ শহর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'য়াতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) সদস্য শহিদুল ইসলাম ওরফে শহিদুল কেরানিকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে। শহরের জেলা স্কুলের মোড় থেকে বুধবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। শহিদুল উপজেলা যুবলীগ নেতা ইদ্রিস আলী ওরফে খেজুর হত্যা মামলার অন্যতম আসামি। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার সলিয়া গ্রামের আহাদ আলীর ছেলে। নওগাঁ সিআইডি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হান্নান বলেন, ২০০৪ সালে বাংলা ভাইয়ের সহযোগী হিসেবে শহিদুলের বিরুদ্ধে এলাকায় হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উপজেলার সিম্বা গ্রামের যুবলীগ নেতা খেজুর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে বলে সিআইডি কর্মকর্তা জানান। ২০০৪ সালের ১৮ মে বাংলা ভাইয়ের নির্যাতন কেন্দ্র ভেটি ক্যাম্পে নিয়ে খেজুরকে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.